আপনার সন্তুষ্টিই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোনো কারণে পণ্য নিয়ে সমস্যা হলে নিচের শর্ত অনুযায়ী রিটার্ন বা রিফান্ড করা যাবে।
কখন রিটার্ন করা যাবে
- পণ্য ভাঙা, নষ্ট বা ক্ষতিগ্রস্ত অবস্থায় পৌঁছালে।
- আপনার অর্ডারের চেয়ে ভুল পণ্য ডেলিভারি হলে।
রিটার্নের সময়সীমা
পণ্য হাতে পাওয়ার ৩ দিনের মধ্যে রিটার্নের অনুরোধ জানাতে হবে।
যেসব ক্ষেত্রে রিটার্ন প্রযোজ্য নয়
- খাদ্যপণ্য হওয়ায় খোলা বা ব্যবহৃত মসলা, তেল, মধু বা অন্যান্য পণ্য নিরাপত্তার কারণে ফেরতযোগ্য নয়।
- পছন্দ না হওয়া ছাড়া অন্য কোনো কারণে অক্ষত পণ্যের ক্ষেত্রে (যেহেতু এটি খাদ্যপণ্য) রিটার্ন প্রযোজ্য নয়।
রিটার্ন প্রক্রিয়া
- পণ্য হাতে পাওয়ার ৩ দিনের মধ্যে ফোন/WhatsApp-এ আমাদের জানান এবং সম্ভব হলে পণ্যের ছবি পাঠান।
- আমরা অনুরোধ যাচাই করে রিটার্ন অনুমোদন করি।
- অনুমোদনের পর পণ্য ফেরত পাঠানোর নিয়ম জানিয়ে দেওয়া হয়।
বদল ও রিফান্ড
রিটার্ন অনুমোদিত হলে আমরা একই পণ্য বদলে দিই, অথবা আপনার পছন্দ অনুযায়ী টাকা ফেরত দিই। ফেরতের পদ্ধতি আমরা যোগাযোগের সময় জানিয়ে দেব।
যেকোনো প্রশ্নে যোগাযোগ করুন।